Sylhet Today 24 PRINT

জুড়ীতে বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে প্রবাসী মানবকল্যাণ পরিষদের সিনিয়র সদস্য (দুবাই প্রবাসী) শামীম আহমদের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুত্রুবার (১০এপ্রিল) সকালে উপজেলার ফুলতলা ইউপির ৪টি গ্রামে প্রায় ১০০টি গরির-অসহায় পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, পিয়াজ, রসুন, ডাল, তৈল ও সাবান।

মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন প্রবাসী মানবকল্যাণ পরিষদের সমন্বয়ক আমিনুল ইসলাম আমির, ফুলতলা ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও দুবাই প্রবাসী আক্কেল আলী নয়ন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে দেলোয়ার হোসেন জানান, ‘করোনা পরিস্থিতির কারণে গরিব, অসহায় ও মধ্যবিত্তরা আজ খাদ্যসংকটে ভুগছেন। তাই আমরা আজ দুবাই প্রবাসী শামীম আহমেদ সাহেবের অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১০০ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.