সংবাদ বিজ্ঞপ্তি | ১০ এপ্রিল, ২০২০
সিলেট নগরীর ৯নং ওয়ার্ড বাগবাড়িতে খেটে খাওয়া দিনমজুর ও গরিব ২০০ পরিবারকে খাদ্য সহায়তা করা হয়েছে। সমাজসেবক সাইফুল ইসলাম ও মহিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অর্থায়নে এই খাদ্য সহায়তা করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ৩টায় সিলেটের বাগবাড়িস্থ সাইফুল ইসলামের নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, আটা ও হাত ধোয়ার সাবান।
বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সিসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান।
বিতরণকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আমাদের সমাজের অসহায় ও গরীব দিনমজুরদের ঘরে খাদ্য মজুদ খাদ্য থাকে না, পেটের দায়ে তাদের রাস্তায় বের হতে হয়। তাই এই মহামারি বিস্তার রোধে ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে সাহায্য করলে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনা যাবে। সরকারের পাশাপাশি সমাজসেবক সাইফুল ইসলাম ও মহিম উদ্দিনের মত সমাজের বিত্তশালী লোকজন গরীব ও অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা অতি শীঘ্রই এ সংকট থেকে অবসান হতে পারবো।
বিতরণকালে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সামর্থবানরা যদি একটু একটু করে এসব অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ান তাহলে এসব অসহায় দিনমজুর মানুষজন এই মহামারিতে রাস্তায় বের হবে না। সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মহানগর যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, তজমুল হোসেন, মাছুম আহমদ, মো. সাদিকুর রহমান সোহাগ, নবী হোসেন জীবন, এ কে তারেক আহমদ, জহুরুল ইসলাম জুয়েল, মো. রুবেল প্রমুখ।