সংবাদ বিজ্ঞপ্তি | ১০ এপ্রিল, ২০২০
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর বাবা মুজিবুর রহমান চৌধুরী এবং মা রুকিয়া খানম চৌধুরী অসুস্থ হয়ে লন্ডনে মৃত্যুবরণ করেছেন।
মুজিবুর রহমান চৌধুরী ও রুকিয়া খানম চৌধুরীর মৃত্যুতে গভির শোক জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। নেতৃদ্বয় তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মুজিবুর রহমান চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ১০ এপ্রিল এবং রুকিয়া খানম চৌধুরী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩ এপ্রিল লন্ডনে হাসপাতালে মৃত্যুবরণ করেন।