ছাতক প্রতিনিধি | ১৩ এপ্রিল, ২০২০
সুনামগঞ্জের ছাতকের নিম্ন আয়ের মানুষ ও কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) তিনি ছাতক উপজেলার তিন ইউনিয়ন এবং পৌরসভার ৫টি স্থানে পৃথকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এবং মাধবপুর পয়েন্ট, নোয়ারাই ইউনিয়নের জুরাপানি পয়েন্ট, ইসলামপুর ইউনিয়নের গনেশপুর ও ছাতক পৌরসভার পুরাতন কাস্টমসের সামনে সবমিলিয়ে আড়াই হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
খাদ্য সামগ্রী বিতরণকালে ছাতক উপজেলা বিএনপির আহবায়ক জেলা বিএনপির সহ সভাপতি ফারক আহমদ, পৌর বিএনপির আহবায়ক জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ তিতুমীর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি ও উপজেলা, ইউনিয়ন, ওয়াড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।