সংবাদ বিজ্ঞপ্তি | ১৩ এপ্রিল, ২০২০
পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে সিলেটে ৪০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস সখ্রমণের প্রেক্ষিতে বিপাকে পড়া মানুষদের মধ্যে সোমবার সকালে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, সকালে শহর ও শহরতলির বিভিন্ন ধর্মের এবং আদিবাসী ও চা শ্রমিক জনগোষ্টির মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দুরত্স মেনেই খাবার সামগ্রী বিতরণ করা হয় বলে জানান তিনি।