Sylhet Today 24 PRINT

এমসি কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ত্রাণ বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের কারণে ঘরে আবদ্ধ দুস্থ ও অসহায় মানুষের সাহাযার্থে এগিয়ে আসে এমসি কলেজ, সিলেট এর গণিত ১৯৯৮-৯৯ ব্যাচের শিক্ষার্থীরা।

১৯৯৮-৯৯ ব্যাচের শিক্ষার্থী বর্তমানে এমসি কলেজ, সিলেট এর গণিত বিভাগের প্রভাষক দিলীপ রায় এর আহবানে সাড়া দিয়ে দেশ বিদেশে অবস্থানরত বন্ধুরা মিলে ফান্ড গঠন করা হয়েছে। এতে শিক্ষা ক্যাডারে কর্মরত আরও কয়েকজন অনুদান প্রদান করে।

এই অনুদানে ত্রাণ হিসেবে ৫কেজি চাউল, ২কেজি আলু, ১ কেজি তেল, ১কেজি লবণ, আধাকেজি ডাল, আধাকেজি পেঁয়াজ এবং ১টি সাবান প্রত্যেক পরিবারে প্রদান করা হয়। সিলেট নগরীর বিভিন্ন বস্তি, এমসি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির সহায়ক কর্মচারীবৃন্দ, পীরের বাজার মালিপাড়ায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী বিতরণে অংশ নেয় সিলেটে খাদ্য বিভাগে কর্মরত ফুড অফিসার শাখাওয়াত হোসেন, শ্রমিক নেতা সুশান্ত সিনহা সুমন, ব্যবসায়ী জুয়েল রায়, শিক্ষক গণেন্দ্র দাস, শিক্ষক ওমর ফারুক এবং প্রভাষক দিলীপ রায়। তারা অসহায়, দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.