Sylhet Today 24 PRINT

কানাইঘাটে নেপচুন স্টুডেন্ট এসোসিয়েশনের খাদ্যসামগ্রী বিতরণ

কানাইঘাট প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০২০

সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নে অবস্থানরত প্রায় ৫০ জনকে ২য় বারের মতো তিন দিনের খাদ্যসামগ্রী প্রদান করেছে নেপচুন স্টুডেন্ট এসোসিয়েশন (এনএসএ) সামাজিক সংগঠন।

রোববার (১২ এপ্রিল) সদর এলাকায় সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে ও কয়েকজন বৃত্তবানের সহায়তায় ডাল, আলু, পিয়াজ, লবণ, তেল বিতরণ করা হয়।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাকিল বলেন, গত ৩১ মার্চ আমরা নিজস্ব অর্থায়নে প্রায় ১০০ পরিবারকে ৩ দিনের খাদ্য সহায়তা করি। আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের অনেকেই এবং সহায়তার হাত বাড়িয়ে দেন। আমাদের পক্ষ থেকে তাদের কে আন্তরিক ধন্যবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব ইমরানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মকসুদুর রহমান, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, প্রচার সম্পাদক আব্দুল বাছিত, উপ-প্রচার সম্পাদক রেজাউল কবির, ত্রাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.