সংবাদ বিজ্ঞপ্তি | ১৪ এপ্রিল, ২০২০
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের ব্যক্তিগত তহবিল থেকে সিলেটে কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের চালক ও শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ۔সিলেট জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি।
সোমবার (১৩ এপ্রিল) সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদের প্রচেষ্টায় বিমানবন্দর থানা এলাকায় একশো পঁচিশ শ্রমিক পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েলের উপস্থিতে খাদ্যসামগ্রী বিতরণ কালে সৈয়দ মকসুদ আহমদ বলেন, এটা চলমান প্রক্রিয়া, জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে সিলেট জেলার শ্রমিকদের তালিকা করে পাঠাবেন যাতে সবাই এ খাদ্যসামগ্রী পায়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, সহ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ময়নুল হক, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কয়সর আলী, জালালী ফজলু হক, দপ্তর সম্পাদক আব্দুল মুহিত, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজান মিয়া, অর্থ সম্পাদক শায়েস্তা মিয়া, প্রচার সম্পাদক ফকর উদ্দিন প্রমুখ।