Sylhet Today 24 PRINT

সিলেটে চিকিৎসকদের মধ্যে জেডআরএফ ও ড্যাবের পিপিই বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ এপ্রিল, ২০২০

দ্বিতীয় দিনের মতো সিলেটে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ কর্মসূচি অব্যাহত রাখল জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সিলেটের ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের মাঝে এই পিপিই পৌঁছে দেয়া হয়। পিপিই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনামুল হক চৌধুরী।

সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে পিপিই গ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফেরদৌস হাসান, সহকারী পরিচালক ডা. হিমাংশু শেখর এবং অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভূঁইয়া।

এসময় ড্যাব ও জেডআরএফ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড্যাব এসওএমসি সভাপতি ডা. শামিমুর রহমান, ড্যাব সিলেট জেলা সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রতিনিধি অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী, ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমান, ড্যাব সিলেট জেলার সহসভাপতি ডা. আব্দুল হাফিজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. তুহুর আবদুল্লাহ চৌধুরী, সদস্য অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেন চৌধুরী, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি ডা. আফজাল আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.