Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ পৌরসভার উদ্যোগে চাল বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে বন্দি থেকে কর্মহীনদের পরা গরীব অসহায় দিনমজুর ও শ্রমিকদের মাঝে চাল বিতরণ করেছে গোলাপগঞ্জ পৌরসভা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পৌর মাঠে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের নেতৃত্বে ২ শতাধিক লোককে সামাজিক দূরত্ব বজায় রেখে এ চাল বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, এম ফজলুল আলম, রুহিন আহমদ খান, আব্দুল জলিল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছুফিয়া বেগম, মনোয়ারা ফেরদৌস সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

এর পূর্বে পুরো পৌর এলাকায় গোলাপগঞ্জ পৌরসভা ও বৃত্তবানদের সহায়তায় কাউন্সিলরদের মাধ্যমে প্রায় ১২শ’ অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.