Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মুঠোফোনের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এরপর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০ জন কৃষকদের মধ্যে ২০ কেজি জিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি আউশ বীজ বিতরণ করা হয়।

এ মৌসুমে পর্যায়ক্রমে উপজেলার ১ হাজার ৩৫০ জন কৃষকের মধ্যে এ সার ও বীজ বিতরণ করা হবে জানায় উপজেলা কৃষি অফিস।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. খায়রুল আমিন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মো. জামাল মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.