Sylhet Today 24 PRINT

টাঙ্গাইলে নূরজাহান স্বপ্নময় সংগঠনের ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের কারনে অসহায়,দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নুরজাহান স্বপ্নময় সংগঠন।

গত দুই দিনে প্রায় ২০০ মানুষকে তাদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য বিতরণ করেন সংগঠনের কর্মীরা।খাদ্য সামগ্রীতে রয়েছে চাল,ডাল,আলু,সাবান এবং মাস্ক। এসময় উপস্হিত ছিলেন নুরজাহান স্বপ্নময় সংগঠনের সাধারণ সম্পাদক জমির উদ্দিন সরকার, সিনিয়র সহ সভাপতি ইসরাত জাহান, সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক বিপ্লব ভূঁইয়া, শফিকুল ইসলাম, আজাদ আহমদ প্রমুখ।

নুরজাহান স্বপ্নময় সংগঠনের সভাপতি মো ওমর ফারুক বলেন, ক্লাবের সকল সদস্যদের মাসিক চাঁদা, এলাকার বিত্তবানদের কিছু সহযোগিতায় আমরা সারাবছরই জনসেবামূলক কার্যক্রম করে থাকি। আগামী ঈদেও আমরা দরিদ্র মানুষদের কে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেব। তাছাড়া সারা বছর উপজেলার গরিব ছাত্রছাত্রীদেরকে খাতা, কলম সহ শিক্ষা সামগ্রী বিতরন করে থাকি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.