Sylhet Today 24 PRINT

ডা. মঈনের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

বুধবার সকাল পৌনে সাতটায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র অারিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় মেয়র অারিফুল হক চৌধুরী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.