Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বোরো ধান কাটার মেশিন বিতরণ

তাহিরপুর প্রতিনিধি  |  ১৬ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বোরো ধান কাটার সহায়ক হিসেবে কৃষকের মাঝে ধান কাটার মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি অফিস বাদাঘাট ইউনিয়ন মোল্লাপাড়া ব্লকের জৈন্তাপুর গ্রামের কৃষক গোলাপ মিয়াকে উন্নয়ন সহায়তার আওতায় ধান কাটা রিপার মেশিন বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি,উপজেলা কৃষি অফিসার হাসান উদ দোলা,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসানসহ উপকার ভোগী কৃষক গোলাপ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।    

কৃষক গোলাপ মিয়া জানান, তাহিরপুর উপজেলা কৃষি অফিসের কাছ থেকে সহায়তার আওতায় ধান কাটা রিপার মেশিন পেয়ে আমার অনেক উপকার হয়েছে।
 
তাহিরপুর উপজেলা কৃষি অফিসার হাসান উদ দোলা জানান, উপজেলা কৃষি অফিসের উদ্যোগে হাওরের বোরো ধান দ্রুত কর্তনের নিমিত্তে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় কৃষকের মাঝে ধান কাটা রিপার মেশিন বিতরণ করা হয়েছে। কৃষকের স্বার্থে বর্তমান সরকারের নির্দেশনায় কৃষকদের পাশে আমরা সকল কর্মকর্তাগন সব সময় পাশে আছি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.