তাহিরপুর প্রতিনিধি | ১৬ এপ্রিল, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অসচ্ছল, দরিদ্র ও কর্মহীন অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ইমন বেকারির সত্ত্বাধিকারী ব্যবসায়ী আবুল বাসার।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামে নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাক্তি উদ্যোগে ত্রান বিতরণ করেন।
এ সময় প্রতি জনকে ৪কেজি চাল, আধা কেজি আঠা, আধা কেজি ডাল, আধা কেজি পেয়াজ, ১কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন তেল, আধা কেজি লবণ, সুরক্ষার জন্য সাবান ও মাস্ক দেওয়া হয়।
এ সময় অসচ্ছল ও কর্মহীন পরিবার গুলোর পাশে দাঁড়ানোর জন্য এই ব্যবসায়ীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বাদাঘাট বাজারের ব্যবসায়ী ও ইমন বেকারির সত্ত্বাধিকারী মোঃ আবুল বাসার বলেন, দেশের এই সংকটময় সময়ে কামড়াবন্ধ গ্রামের অসচ্ছল ৫১ টি পরিবারের মাঝে সামর্থ্যানুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করেছি। বর্তমান পরিস্থিতিতে সমাজের বিত্তবানরা তাদের নিজ নিজ এলাকার অস্বচ্ছল পরিবারের পাশে সামর্থ্যানুযায়ী এগিয়ে আসার আহবান জানান।