Sylhet Today 24 PRINT

আল্লামা যুবায়ের আহমদ আনসারীর মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ এপ্রিল, ২০২০

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, আল্লামা যুবায়ের আহমদ আনসারী মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভোগছিলেন।

দেশ বরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারীর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী বিদেহির মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.