Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ ৩৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে ৩৫০ জন কর্মহীন মানুষ ও সংবাদপত্র বিক্রেতার মাঝে লন্ডন প্রবাসী দেলোয়ার হোসেন ও সাংবাদিক আসহাবুর ইসলাম শাওনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংবাদপত্র বিক্রেতাদের খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে এ কর্মসুচি শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।

পরে উপজেলার বিভিন্ন স্থানে এসব খাদ্যসামগ্রী অসহায় কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, আধা লিটার তেল ও ১টি সাবান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.