সংবাদ বিজ্ঞপ্তি | ১৮ এপ্রিল, ২০২০
করোনাভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে অসহায় হয়ে পড়া সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ঠাকুরমাটি দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশন।
শনিবার (১৪ এপ্রিল) মরহুম সাজিদ আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী সিরাজ উদ্দিন, মাহতাব আহমেদ ও জামাল উদ্দিন জয়নালের আর্থিক সহায়তায় উপজেলার চিকনাগুলের ঠাকুরেরমাটি এলাকার নিম্ন ও মধ্যম আয়ের বেকার লোকদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ৮ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক কেজি মশুর ডাল, এক কেজি ছোলা, এক লিটার সয়াবিন তেল ও একটি সাবান দেওয়া হয়েছে।