সংবাদ বিজ্ঞপ্তি | ১৯ এপ্রিল, ২০২০
লকডাউনের কারণে বিপাকতে পড়া মানুষদের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্যসমগ্রী বিতরণ করছেন মানবাধিকার কর্মী সৈয়দ মুহিবুর রহমান মিছলু।
মুহিবুর রহমান মানবাধিকার কাউন্সিল সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল উপশহর ব্যবসায়ী সমিতি ই.এফ এর সাবেক সেক্রেটারি।
মোবাইল ফোন কিংবা ম্যাসেঞ্জারের মাধ্যমে কেউ খাদ্যসঙ্কটের ব্যাপারে যোগাযোগ করলে তিনি ওই ব্যক্তির বাড়িতে নিয়ে খাবার পৌছে দিচ্ছেন।
মুহিবুর রহমান বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যাদের খাদ্যসামগ্রী দিচ্ছি তাদের সবার পরিচয় গোপন রাখার স্বার্থে রাতের বেলা তাদের বাড়িতে খাবার নিয়ে যাচ্ছি।