তাহিরপুর প্রতিনিধি | ১৯ এপ্রিল, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুরের উপজেলা সদর ও উত্তর শ্রীপুর ইউনিয়নে সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হকের অর্থায়নে আড়াই হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার(১৯ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়ন ও শ্রীপুর উত্তর ইউনিয়নে করোনাভাইরাস সংক্রমণ রোধে গৃহবন্দি খেটে খাওয়া প্রায় আড়াই হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু ও ১ লিটার করে সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।
এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন তাহিরপুর সুনামগঞ্জ জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাস্কর রায়, তাহিরপুর উপজেলা মৎস্যজীবীদল সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক শাহিন মিয়া, উপজেলা ছাত্রদল নেতা আরিফ আহমদ, অপু মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক সিজিল মিয়া, সদস্য রশিদ মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম, শ্রীপুর উত্তর ইউনিয়নের কৃষক দল সভাপতি শামছু মিয়া, উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমান আখঞ্জী, জাতীয়তাবাদী তরুণ দল সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক হুসাইন মোহাম্মদ গাজী, আজিজুল হক জাকারিয়া প্রমুখ।
জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক জানান, দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে আমার সামর্থ্য অনুযায়ী তাহিরপুর উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়াই। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ও আমি আমার অবস্থান থেকে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি।