Sylhet Today 24 PRINT

অক্টোবরে শ্রীহট্ট প্রকাশের ৩য় বই প্রদর্শনী

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৩ এপ্রিল, ২০২০

শ্রীহট্ট প্রকাশ-এর উদ্যোগে ৩য় বারের মতো বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আগামী ১৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২০ শ্রীহট্ট প্রকাশ-এর স্থায়ী অফিস মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট-এ শ্রীহট্ট প্রকাশ ৩য় বই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বই প্রদর্শনীতে ক্রেতারা ৪০% হজরত মুহম্মদ (সা.), মুক্তিযুদ্ধ, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নাস্তিক-আস্তিক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতের ইতিহাস কাঁপানো ঝান্সী রানি, পবিত্র হজ, কবিতা, সাইন্স ফিকশন, প্রবন্ধ, নারী, সামাজিক সমস্যা, সালমান শাহ, সংস্কৃতি, গান, রাজনীতি, ইতিহাস, শিশুতোষ, ছড়া, গল্প, রহস্য, সংস্কৃতি, রম্য বিষয়ের বই ক্রয় করা যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১ টা হতে রাত ১০ পর্যন্ত চলবে।

পাঠকরা শ্রীহট্ট প্রকাশ-এর অফিসিয়াল পেইজ facebook.com/srihotto.prokash অর্ডার দিয়েও ডাকযোগে বই সংগ্রহ করতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.