Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৭০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২০

কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীরামপুরে করোনা পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন হয়ে যাওয়া ৭০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি পতনউষার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীরামপুরের মরহুম হাজী মো. আব্দুল মালিকের পরিবারের সদস্যদের অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মরহুম হাজী মো. আব্দুল মালিকের স্বজন মিজানুর রহমান মিষ্টার, মো. জুবেদ মিয়া, ইমরান আলী রাজু, মো. জুয়েল আহমদ, মো. রুহুল আমিন লিমন, রাহুল আহমদ শিবির, হোসেন আহমদ, মো.. শাওন এবং মো.. ওমি নিজেরাই এলাকার কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.