Sylhet Today 24 PRINT

নবীগঞ্জ পৌর মেয়রের পিতৃবিয়োগ

নবীগঞ্জ প্রতিনিধি  |  ২৫ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর পিতা মো. কবির মিয়া চৌধুরী (৭৮) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১০ ঘটিকায় নিজ বাড়ি পৌর এলাকার চরগাঁও গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে শনিবার (২৫ এপ্রিল) নবীগঞ্জ পৌর এলাকার ওই গ্রামে সকাল সাড়ে ১১ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.