Sylhet Today 24 PRINT

কৃষকের ধান কেটে দিচ্ছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২০

আজমিরীগঞ্জে কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতারা। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল বেলায় পাকা ধান কেটে ঘরে তুলে দেন।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের মানবিক ছাত্রনেতা শাহরিয়ার ইমনে নেতৃত্বে ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।

ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইমন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবেলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় শ্রমিক সংকটের কারণে কৃষক তার পাকা ধান কাটতে পারছে না। কাল বৈশাখী মাস যে কোনো সময়ে ঝড় বৃষ্টি হলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই আমরা ছাত্রলীগের ১৫ নেতাকর্মী নিয়ে হাজির হই। প্রথমে কৃষক বিশ্বাসই করতে পারছিলেন না, আমরা বিনা পারিশ্রমিকে তার ধান কেটে দেব। পরে যখন তার জমির ধান কেটে দিলাম তার মুখের হাসি আমাদের অন্যরকম আনন্দ দিয়েছে।
 
এর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সামগ্রী বিতরণ ও মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি, ফ্রি মুখের মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিতরণ, লিফলেট বিলি করে ছাত্রলীগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.