Sylhet Today 24 PRINT

জামিলুর রেজার মৃত্যুতে মহানগর আ. লীগের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ এপ্রিল, ২০২০

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন শোকবার্তায় বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, শিক্ষাবিদ ও প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী কেবল সিলেটের সু-সন্তান নন তিনি ছিলেন বাংলাদেশের কৃতিসন্তান। একুশে পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত মরহুম জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের ভৌত অবকাঠামো উন্নয়নে অসামান্য অবদান রেখে গিয়েছেন । তাঁর মৃত্যুতে জাতি হারালো তার এক সূর্যসন্তানকে। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

প্রসঙ্গত মঙ্গলবার ভোরে ঢাকায় মৃত্যুবরণ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্ঠা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.