Sylhet Today 24 PRINT

দয়ামীর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ এপ্রিল, ২০২০

চলমান করোনা পরিস্থিতিতে সিলেটের ওসমানীনগর থানাধীন দয়ামীর ইউনিয়নের দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন স্থানীয় নিজ কুরুয়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাজী উস্তার মিয়া।

তার ব্যক্তিগত অর্থায়নে দয়ামীর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ ও অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

গত শনিবার নিজ কুরুয়া গ্রামে ২ শ’ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। গত সোমবার চুনারপাড়া (হুসন নমকী) গ্রামের প্রায় এক শ’ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামী বৃহস্পতিবার ঘোষগাঁও গ্রামের এক শ’ পরিবারকে ও শুক্রবার খাপন গ্রামের এক শ’ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.