Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে হাবিবুর রহমানের পিপিই প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ মে, ২০২০

যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব বের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদেরকে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) উপহার প্রধান করা হয়।

বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব অফিসে প্রবাসী হাবিবুর রহমান হাবিবের পক্ষে ছাত্রলীগ নেতা রেজান আহমেদ শাহ এবং ফ্রান্স প্রবাসী রনি হাসানের মাধ্যমে পিপিই গুলো পৌঁছে দেয়া হয়।

সাংবাদিকদের মধ্যে পিপিই পেয়েছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইশকা, সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন পাপ্পু।

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ বলেন, সুদূর প্রবাসে থেকে আমাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব উপহার স্বরূপ পিপিই প্রদান করে আমাদেরকে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ করেছেন। এর জন্য প্রেসক্লাবের পক্ষ থেকে  তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাংবাদিকবৃন্দ বলেন, সমাজসেবী হাবিবুর রহমান হাবিব রাজনীতি করার পাশাপাশি প্রবাসে থেকে যে ভাবে বাংলাদেশের গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন দেশের মানুষ তাকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.