Sylhet Today 24 PRINT

সুফিয়া মহসীনের মৃত্যুতে ড. কামাল হোসেন ও রেজা কিবরিয়ার শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ মে, ২০২০

গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর স্ত্রী সুফিয়া মহসীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

রোববার (১০ মে) এক শোক বার্তায় তারা প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আজ রোববার সকাল ৭টায় গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোস্তফা মহসীন মন্টুর স্ত্রী সুফিয়া মহসীন মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.