Sylhet Today 24 PRINT

সংবাদপত্র হকারকে মিথ্যে মামলায় গ্রেফতারের নিন্দা ও মুক্তির দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৫

দক্ষিণ সুরমায় সিলেট রেল স্টেশনের পত্রিকার হকার মো. নরুল ইসলামকে কালোবাজারি বানিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটানার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর সংবাদ পত্র হকার সমবায় সমিতির নেতারা।
সোমবার রাতে কালোবাজারি সাজিয়ে নুরুল ইসলামকে ধরে নিয়ে যায় জিআপি পুলিশ। এ ঘটায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। এই মামলায় নুরুলকে জেলে প্রেরণ করে পুলিশ।
এদিকে, নুরুলকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে সিলেট মহানগর সংবাদ পত্র হকার সমবায় সমিতি। এক বিবৃতিতে হকার সমিতির নেতারা বলেন, রেল স্টেশনে কতিপয় ব্যক্তিকে উৎকোচ ও বিনামূল্যে পত্রিকা না দেয়ায় স্টেশনের নিরাপত্তা কর্মী ও তাদের সহযোগিরা ষড়যন্ত্র করে তাকে কালোবাজারি বানিয়ে ধরে নিয়ে যায় জিআরপি পুলিশ।

বিবৃতিতে ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলা থেকে নুরুলের মুক্তি দাবি করেন হকার সমিতির নেতারা।

বিবৃতিদাতারা হলেন- সংবাদপত্র হকার সমবায় সমিতির সভাপতি শাহ আলম, সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক কামাল মুজুমদার, সহ-সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, কোষাধ্যক্ষ আবু সালেহ, দপ্তর সম্পাদক হারুন আহমদ, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস ও সদস্য ফয়সাল আহমদ। এছাড়াও সমিতির সাবেক সম্পাদক আ. ছালাম, ওয়াকার্স পাঠির সভাপতি আবুল হোসেনসহ অন্যানরা প্রতিবাদ ও মুক্তির দাবি করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.