Sylhet Today 24 PRINT

বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছির মিয়ার পিতার মৃত্যুতে শোক

ডেস্ক রিপোর্ট |  ০৮ অক্টোবর, ২০১৫

সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ রেজিঃ নং চট্টঃ ২৩৫৫ এর সভাপতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পপদক মো নাছির মিয়ার পিতা মোঃ আব্দুর রশিদ-এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এবং বারকি শ্রমিক সংঘের সহ-সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক সিরাজ মিয়া।

নেতৃবৃন্দ বারকি শ্রমিকদের আন্দোলন সংগ্রামে আব্দুর রশিদের সমর্থন, সহযোগিতা এবং বিভিন্ন সময়ে নেতৃবৃন্দকে আদর-আপ্যায়নের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। উল্লেখ্য মোঃ আব্দুর রশিদ দীর্ঘদিন যাবত শ্বাস কষ্টের রোগে ভোগছিলেন। গতকাল রাত ১০ টার দিকে তাঁর শ্বাস কষ্ট বেড়ে গেলে হাসপাতালে নেওয়ার পূর্বেই তিনি বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৬ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.