Sylhet Today 24 PRINT

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে মাশরাফি

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে  গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। রাত ২টার দিকে অসুস্থ মাশরাফিকে হাসপাতালে নেয়া হয়।  ফলে কথা থাকলেও জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারছেন না তিনি।

মাশরাফির ডেঙ্গুর খবর নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরিও।

“এখনও পর্যন্ত বিস্তারিত জানি না। তবে মাশরাফিতে ডেঙ্গুতে আক্রান্ত, এটা নিশ্চিত করা হয়েছে। ওখানকার ডাক্তারের সঙ্গে কথা হয়েছে আমার। আমি দুপুরের দিকে যাব হাসপাতালে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.