স্পোর্টস ডেস্ক | ০৯ অক্টোবর, ২০১৫
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এ দল আগেই ঘোষণা করা হয়েছিল। তবে অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা হতে কিছুটা বিলম্ব করল বিসিবি। শুক্রবার সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আসছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে এ দলের দায়িত্ব পড়েছে ময়মনসিংহের ছেলে শুভাগত হোম চৌধুরীর কাঁধে। আর তাকে সঙ্গ দিবেন বাংলাদেশ ক্রিকেটের নতুন তারকা সৌম্য সরকার।
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে দুই দেশের এ দলের সাথে ওয়ানডে ও চারদিনের ম্যাচ ছাড়াও কয়েকটি প্রস্তুতি ম্যাচে অংশ নিতে এ দল শীঘ্রই দেশ ছাড়বে।
বাংলাদেশ এ দল: শুভাগত হোম চৌধুরি (অধিনায়ক),সৌম্য সরকার (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাশ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিথুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।
স্ট্যান্ডবাই: কাজি নুরুল হাসান, দেওয়ান সাব্বির আহমেদ, তাসামুল হক, সানজামুল ইসলাম।