ক্রীড়া প্রতিবেদক | ১১ অক্টোবর, ২০১৫
কানপুরে উত্তেজনাপুর্ণ ম্যাচে শেষ ওভারের নাটকে ভারত ৫ রানে হারিয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। টসে জয় লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফ্রিকান কাপ্তান ভিলিয়ার্স।
ডি কক, আমলা ১০০ রানের মধ্যে ফিরে গেলেও ডু প্লাসিস কে নিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন বিধ্বংসী এবিডি ভিলিয়ার্স।
ডু প্লে ৬২ রান করে আউট হলেও ভিলিয়ার্স মাত্র ৭৩ কবলে ১০৪ রান করে অপরাজিত থেকে ৩০৩ রানের চ্যালেঞ্জিং পূজি দাড় করান স্বাগতিকদের সামনে। ভারতের পক্ষে মিশ্র ও যাদব দুটি করে উইকেট নেন।
৩০৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালোভাবেই এগোচ্ছিল ধোনী বাহিনী। আজাঙ্কা রাহানেকে নিয়ে সহজ জয়ের দিকেই এগোচ্ছিলেন রোহিত শর্মা। তবে রাহানে ৬০ এর পর কোহলি ১১ রান করে ফিরে গেলে খেলায় ফিরে প্রোটিয়ারা। এরপর ১৫০ রান করে রোহিত আউট হলে গেলে খেলার মোড় ঘুরতে থাকে। শেষ ওভারে ১১ রান দরকার ছিল ভারতের কিন্তু কাগিসো রাবাদা পরপর দুই বলে ধোনী ও স্টুয়ার্ট বিনিকে আউট করে কানপুরের দর্শকদের স্তব্ধ করে দেন। রাবাদার পাশাপাশি গুরুত্বপূর্ন দুটি উইকেট নিয়েছেন ইমরান তাহিরও।
ম্যাচ সেরা হয়েছেন এবিডি ভিলিয়ার্স