Sylhet Today 24 PRINT

বাজেট: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১৪৭৮ কোটি ৯৩ লাখ টাকার প্রস্তাব

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০২০

২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ১৪৭৮ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করেন মন্ত্রী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে ২৩৩ কোটি ২৯ লাখ টাকা এবং পরিচালন খাতে ১২৪৫ কোটি ৬৪ লাখ টাকা ধরা হয়েছে।

২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ১৫৫ কোটি ২৯ লাখ টাকা এবং পরিচালন খাতের পরিমাণ ছিল ১৩০১ কোটি ২৭ লাখ ৮৪ হাজার টাকা।

সব মিলিয়ে গত অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট এর পরিমাণ ছিল ১৪৫৬ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার টাকা। সেই হিসেবে এবারের প্রস্তাবিত বাজেট গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় ২২ কোটি ৩৭ লাখ ১৬ হাজার টাকা বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.