Sylhet Today 24 PRINT

আফ্রিদি করোনায় আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২০

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার কথা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন এ অলরাউন্ডার।

আফ্রিদি করোনা আক্রান্তের খবর জানিয়ে টুইটারে লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকে ভালো বোধ করছিলাম না। শারীরে বাজেভাবে ব্যথা হচ্ছিল। আমি টেস্ট করিয়েছি, এবং অপ্রত্যাশিত হলেও সত্যি আমি কোভিড পজিটিভ হয়েছি। দ্রুত সুস্থ হয়ে উঠতে সকলের দোয়া চাইছি।’


হাই-প্রোফাইল ক্রিকেটারদের মধ্যে ৪০ বছর বয়সী আফ্রিদিই প্রথম ভাইরাসটিতে আক্রান্ত হলেন। তার স্বদেশি কয়েকজন সাবেক ক্রিকেটার আক্রান্ত হলেও আফ্রিদির মতো তারকাখ্যাতি পাওয়া কেউ বিশ্বেই প্রথম কোভিডে শনাক্ত হলেন।

বিজ্ঞাপন



পাকিস্তানের জার্সিতে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টুয়েন্টি খেলেছেন আফ্রিদি। নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি কোভিড আক্রান্তদের জন্য নানা রকম সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন গত কয়েকমাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.