Sylhet Today 24 PRINT

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন হৃত্বিক-জ্যাকুলিন-কেকে

স্পোর্টস ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৫

আসরটির নাম বাংলাদেশ প্রিমিয়ার লীগ হলেও সেখানে বাদ থাকছে না বলিউড। উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে মুম্বাই থেকে উড়ে আসবেন বলিউড তারকা হৃত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও গায়ক কেকে। এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। শুধু তাই নয় এই তারকাদের শিডিউলের উপর নির্ভর করে ঠিক করা হবে উদ্বোধনের দিন  তারিখ।

তবে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে আগামী ২০ নভেম্বর। এই  আয়োজন মাতাতে ঢাকায় আসছেন বলিউড তারকা হৃত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও গায়ক কেকে। অনুষ্ঠানটি হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

জানা গেছে, সাংস্কৃতিক আয়োজনে বিদেশি এই তিন তারকার পাশাপাশি অংশ নেবেন এদেশের বেশ কয়েকজন শিল্পী। মঙ্গলবার (আগামীকাল) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন বিসিবির সেই সূত্রটি।

ছয় দলের অংশগ্রহণে এবার অনুষ্ঠিত হবে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির এ আসর। নভেম্বরের শেষ সপ্তাহের দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের। আর ৩১ অক্টোবর ক্রিকেটারদের নিলাম হওয়ার কথা থাকলেও এগিয়ে আসতে পারে এর তারিখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.