Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ বাছাই : বাংলাদেশ- কিরগিজস্তান ম্যাচ আজ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৫

ঢাকায় কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর এবার বিশ্বকাপ বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচে আজ কিরগিজস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

বিশ্বকাপ ফুটবলের বাছাই ম্যাচে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কিরগিজস্তানের বিশকেক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে ইতালীয় কোচ ফ্যাবিও লোপেজের অধীনে এটি প্রথম ম্যাচ।

এ ম্যাচে ড্র করতে পারলে সেটা বাংলাদেশের বড় অর্জন হবে বলে মনে করছেন ফুটবল কর্তারা।

এবারের বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মিশন শুরু হয় কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গত ১১ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.