Sylhet Today 24 PRINT

গাড়িচাপায় মানুষ হত্যার অভিযোগে গ্রেপ্তার লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস

স্পোর্টস ডেস্ক |  ০৫ জুলাই, ২০২০

গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হওয়ায় শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

লঙ্কান পুলিশের বরাত দিয়ে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, এর আগে ভোর ৫টায় কলম্বোর দক্ষিণে পানাদুরা নামক এলাকায় মেন্ডিসের গাড়ি ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে সেই ব্যক্তি মারা যায়।

৪৮ ঘণ্টার মধ্যে মেন্ডিসকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।

২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। সম্প্রতি পাল্লেকেলেতে হয়ে যাওয়া শ্রীলঙ্কার অনুশীলন ক্যাম্পেও ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.