Sylhet Today 24 PRINT

কেটেছে শঙ্কা, আসছে দক্ষিণ আফ্রিকা

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৫

কেটে গেছে সব শঙ্কা, বাংলাদেশে ক্রিকেট খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আইসিসি সভায় গিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলার দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিশ্চিত হয়েছে।
এ মাসের শুরুতে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করেছিলো  ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের পথ অনুসরণ করে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। তবে সুসংবাদ হলো নিরাপত্তা শঙ্কা কাটিয়ে বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়া নারী দল।

আগামী ২৮ অক্টোবর ৫টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে খেলার জন্য দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেটাররা বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক এবং মহিলা বিভাগের চেয়ারম্যান আবদুল আউয়াল চৌধুরী।

বিসিবি পরিচালক বলেন, ‘আমাদের বিসিবি প্রেসিডেন্ট আইসিসি সভায় গিয়ে দক্ষিণআফ্রিকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তারই ভিত্তিতে ২৮ অক্টোবর আসছে ওরা এবং আগের মতোই পাঁচটি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে তারা।’

নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতির জন্য প্রোটিয়া নারী দলের বিপক্ষে এই সিরিজের আয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.