Sylhet Today 24 PRINT

ইংলিশ নারী ক্রিকেটার সারা সুযোগ পেলেন অস্ট্রেলিয়ার পুরুষদের লীগে

স্পোর্টস ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৫

ইংল্যান্ড নারী দলের উইকেট রক্ষক ও ব্যাটার সারা টেইলর ইতিহাসের প্রথম নারী ক্রিকেটার হিসেবে পুরুষদের পেশাদার প্রথম বিভাগ মানের কোন লীগে খেলার সুযোগ পেয়েছেন।  এই লীগটি প্রথম শ্রেণীর ক্রিকেটের পরেই সাউথ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্যায়ের লীগ।  

শনিবার সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে নর্থান ডিসট্রিক্টের হয়ে মাঠে নেমে ইতিহাসে নাম লেখান ডানহাতি এই ব্যাটার।

অবশ্য পুরুষ দলে নারীদের খেলার উদাহরণ এটাই প্রথম নয়, ইংল্যান্ড নারী ক্রিকেট দলের পেস বোলার কেট ক্রস প্রথম নারী ক্রিকেটার হিসাবে ল্যাঙ্কাশায়ার লীগে খেলেন।

টেইলর নর্দান ডিসট্রিক্টের হয়ে এই মৌসুমে উইকেট রক্ষকের পাশাপাশি ৮ নম্বর পজিশনে ব্যাট করবেন। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ ড্যারেন লেহম্যান এবং রায়ান হ্যারিস নর্দান ডিস্ট্রিক্ট দলে সারাকে খেলার জন্য যুক্ত করেন।

এই অনন্য সুযোগ পেয়ে সারা বলেন, "এই সুযোগ পেয়ে আমি দারুণ উত্তেজিত, শক্তিশালী ক্রিকেটারদে সাথে খেলে আমি আমার স্কিল আরও বাড়াতে পারব।"

প্রসঙ্গত, ইংল্যান্ড নারী দলের হয়ে গত টি/২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলেন সারা। সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ নারী দলের সাথে ইংলিশ নারী দলের হেরে যাওয়া ম্যাচের একাদশেও ছিলেন এই তারকা নারী ক্রিকেটার।

 

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.