Sylhet Today 24 PRINT

জুভেন্টাসে খেলতে যাওয়া প্রথম মার্কিন ফুটবলার ম্যাককেনি

স্পোর্টস ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রথম ফুটবলার হিসেবে জুভেন্টাসের হয়ে খেলতে যাচ্ছেন ম্যাককেনি। জার্মান ক্লাব শালকে থেকে আগামী মৌসুমের জন্য ধারে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েসটন ম্যাককেনিকে দলে টেনেছে জুভেন্টাস। চুক্তিতে মৌসুম শেষে তাকে কিনে নেওয়ার সুযোগও রেখেছে ইতালিয়ান সেরি আর দলটি।

এজন্যে জুভেন্টাকে গুনতে হবে ৪৫ লাখ ইউরো। আর ২২ বছর বয়সী এই ফুটবলারকে স্থায়ীভাবে দলে পেতে এর সঙ্গে আরও দুই কোটি ৫৫ লাখ ইউরো যোগ করতে হবে বলে শনিবার এক বিবৃতিতে জানায় তুরিনের দলটি।

যুক্তরাষ্ট্রের এফসি ডালাসের যুব দলে ক্যারিয়ার শুরু করা ম্যাককেনি টিনএজার হিসেবে যোগ দেন শালকের একাডেমিতে। বুন্দেসলিগার দলটির হয়ে ৯১ ম্যাচে করেছেন পাঁচ গোল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.