সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ২২ অক্টোবর, ২০১৫
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ি আগামী ২ নভেম্বর ১৪ দিনের সফরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এ সফরে তারা তিনটি ওয়ানডে এবং দুটি টি২০ ম্যাচ খেলবে।
৩ এবং ৪ নভেম্বর অনুশীলন করবে জিম্বাবুয়ে দল। এরপর ৫ নভেম্বর ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে অতিথিরা। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির তিন ম্যাচের
ওয়ানডে সিরিজ শুরু হবে। ম্যাচগুলো হবে ৭, ৯ ও ১১ নভেম্বর।
একদিন বিরতি দিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফ্ল্যাড লাইটের আলোয় ১৩ ও ১৫ নভেম্বর দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১৬ নভেম্বর ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল।