সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ২২ অক্টোবর, ২০১৫
আশঙ্কার কালো মেঘ সরে গেছে। স্থগিত হয়ে যাওয়া সফর শুরু করছে দক্ষিণ আফ্রিকা। তারা আগামী ৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে।
বুধবার ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল হাসান পাপন জানান, দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল তাদের স্থগিত করা বাংলাদেশ সফরের তারিখ চুড়ান্ত করেছে। আগামী ৩ নভেম্বর তারা ঢাকায় অবতরণ করবে।
অন্যদিকে জিম্বাবুয়ে ক্রিকেট দল খেলবে ৩টি ওয়ানডে ম্যাচ এবং ২টি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। এ ছাড়াও ওয়েস্টইন্ডিজ, জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের যে চিন্তা করেছিলো বাংলাদেশ তাতে আগ্রহ দেখায়নি ওয়েস্ট ইন্ডিজ।
সাম্প্রতিক সময়ে দুই বিদেশী হত্যার পর নিরাপত্তার কারণ দেখিয়ে বিভিন্ন ক্রিকেট দল তাদের পূর্ব-নির্ধারিত সফর বাতিল করে।