ক্রীড়া প্রতিবেদক | ২২ অক্টোবর, ২০১৫
বিপিএলের তৃতীয় আসরে প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতে দেশি বিদেশি খেলোয়াড়দের সাথে ৬ আইকন ক্রিকেটার বাছাইও সপন্ন হয়েছে। লটারিতে সবার আগে বাছাই এর সুযোগ পেয়ে প্রথমেই সাকিব আল হাসানকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। বিশ্বসেরা এই অলরাউন্ডার আগের দুই আসরে খুলনা ও ঢাকার হয়ে খেলেন।
নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভিড়িয়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনয়ক মাশরাফি মুর্তজাকে। আগের দুই আসরেই তিনি ঢাকার হয়ে খেলেছিলেন। বরিশাল দলে নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। তিনি এর আগে চট্টগ্রামের ফ্রেঞ্চাইজির হয়ে খেলেছিলেন।
চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল নিজ শহরের দলেই খেলার সুযোগ পেয়েছেন আবারও। আর সিলেটের দায়িত্ব আবারও পেয়েছেন প্রথম আসরে রাজশাহীর হয়ে খেলা মুশফিকুর রহিম, দ্বিতীয় আসরে তিনি সিলেটের অধিনায়ক ছিলেন।
রংপুরের ছেলে নাসিরকে পেয়েছে ঢাকা ডাইনামাইটস। প্রথম আসরে তিনি খুলনার হয়ে খেললেও দ্বিতীয় আসরে রংপুরের হয়ে খেলেছিলেন।
বাছাই প্রক্রিয়া প্রথম ধাপের শেষ হলেও দলগুলো আরও কিছু খেলোয়াড় নিতে পারবে বলে জানা গেছে।
রংপুর রাইডার্স- সাকিব আল হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিথুন, সচিত্রা সেনানায়েকে (শ্রীলংকা), সাকলাইন সজীব, মুক্তার আলী, মোহাম্মদ নবী(আফগানিস্তান), জহুরুল ইসলাম, আবু জায়েদ রাহি, ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), মুরাদ খান, রাসেল আল মামুন,
বাছাই এর বাইরে থেকে: ড্যারেন সামি, থিসিরা পেরেরা,
ঢাকা ডাইনামাইটস- নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, সোহেল খান(পাকিস্তান), সৈকত আলী, শামসুর রহমান, ডেভিড মালান(ইংল্যান্ড), ফরহাদ রেজা, নাবিল সামাদ), শাহজিব হাসান(পাকিস্তান), আবুল হাসান রাজু, ইরফান শুক্কুর
বাছাই এর বাইরে থেকে: কুমার সাঙ্গাকারা
চিটাগাং ভাইকিংস- তামিম ইকবাল, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, জীবন মেন্ডিস(শ্রীলংকা), ইলিয়াস সানি, নাঈম ইসলাম, সাঈদ আজমল (পাকিস্তান), এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরি, রবিন পিটারসেন (দক্ষিণ আফ্রিকা), শফিউল ইসলাম, আসিফ আহমেদ, নাফিস ইকবাল খান
বরিশাল বুলস- মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, সোহাগ গাজী, সুকুগে প্রসন্ন (শ্রীলংকা), শাহরিয়ার নাফীস, তাইজুল ইসলাম, মোহাম্মদ সামি(পাকিস্তান), মেহদি মারুফ, নাদীফ চৌধুরী, ইমাদ ওয়াসিম (পাকিস্তান), রনি তালুকদার, মোহাম্মদ শরিফুল্লাহ, সাজেদুল ইসলাম
বাছাই এর বাইরে থেকে: ক্রিস গেইল
কুমিল্লা ভিক্টোরিয়নাস- মাশরাফি মুর্তজা, লিটন কুমার দাশ, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরি, ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড), সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুয়ান কুলাসাকেরা (শ্রীলঙ্কা), আরিফুল হক, মাহমুদুল হাসান, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার রনি, লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা), ধীমান ঘোষ
সিলেট সুপারস্টারস- মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মুমিনুল হক সৌরভ, আব্দুর রাজ্জাক, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, জোশয়া কব (ইংল্যান্ড), নাজমুল অপু, জুনায়েদ সিদ্দিকী, সোহেল তানভির (পাকিস্তান), নাজমুল হোসেন মিলন, আবু সায়েম চৌধুরী
বাছাই এর বাইরে থেকে: শহীদ আফ্রিদি, রবি বোপারা, অজন্তা মেন্ডিস