Sylhet Today 24 PRINT

বিপিএল : বিদেশি ক্রিকেটার কোন দলে কে

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর তৃতীয় আসরে দেশের অনেক তারকা খেলোয়াড়েরা দল না পেলেও দল পেয়েছেন পরিচিত তারকা খেলোয়াড়দের পাশাপাশি অনেক অখ্যাত ক্রিকেটারও।

বিপিএল ২০১৫ তে ছয় দলের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারা নিয়েছে ৯ জন বিদেশি। আর এখন পর্যন্ত সবচেয়ে কম বিদেশি নিয়েছে বরিশাল বুলস, তারা নিয়েছে ৬ জন।

এর বাইরে ঢাকা ডাইনামাইটস ও চিটাগং ভাইকিংসে ৮ জন করে এবং সিলেট সুপারস্টার্স ও রংপুর রাইডার্সে রয়েছেন ৭ জন করে বিদেশি ক্রিকেটার।

ঢাকা ডায়নামাইটস:
শ্রীলঙ্কার  কুমার সাঙ্গাকারা, পাকিস্তানের ৫ জন মোহাম্মদ ইরফান, সোহেল খান, ইয়াসির শাহ, নাসির জামশেদ ও শাহজাইব হাসান, ইংল্যান্ডের একজন ডেভিড মালান এবং নেদারল্যান্ডের একজন রায়ান টেন ডেসকাটে। 

চিটাগাং ভাইকিংস:
শ্রীলঙ্কার ৩ জন তিলকরত্নে দিলশান, জীবন মেন্ডিস ও চামারা কাপুগেদারা, পাকিস্তানের ৩ জন সাইদ আজমল, উমর আকমল ও কামরান আকমল, দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসন  

সিলেট সুপারস্টার্স:
পাকিস্তানের ২ জন শহীদ আফ্রিদি ও সোহেল তানভীর, ইংল্যান্ডের ৩ জন রবি বোপারা, ক্রিস জর্ডান ও জশুয়া কব শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস এবং অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ। 

কুমিল্লা ভিক্টোরিয়ানস্‌:
পাকিস্তানের দুইজন শোয়েব মালিক ও আহমেদ শেহজাদ, ইংল্যান্ডের ড্যারেন স্টিভেনস, শ্রীলঙ্কার দুইজন নুয়ান কুলাসেকেরা ও লাহিরু থিরিমান্নে, ওয়েস্ট ইন্ডিজের চারজন আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, সুনীল নারাইন ও ক্রিস্টোফার সানটোকে।

বরিশাল বুলস:
ওয়েস্ট ইন্ডিজের ৩ জন ক্রিস গেইল, কেভিন কুপার ও এভিন লুইস, শ্রীলঙ্কার সিকুগে প্রসন্ন এবং পাকিস্তানের দুইজন মোহাম্মদ সামি ও ইমাদ ওয়াসিম।

রংপুর রাইডার্স:
শ্রীলঙ্কার ২ জন থিসারা পেরারা ও সুচিত্র সেনানায়েকে, ওয়েস্ট ইন্ডিজের দুইজন লিন্ডল সিমন্স ও ড্যারেন স্যামি, পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং জিম্বাবুয়ের এলটন চিগাম্বুরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.