Sylhet Today 24 PRINT

ফিরলেন নেইমার

নিউজ ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৫

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা ও পেরুর বিপক্ষে কোয়ালিফাই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন বার্সেলোনা স্ট্রাইকার নেইমার।

কোপা আমেরিকা চলাকালীন কলম্বিয়ার বিপক্ষে কামিলা জুনিগার সঙ্গে বাজে আচরণ করে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন সুপার স্টার নেইমার। বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচেও অংশ নিতে পারেন নি।

সেলেসাওদের হয়ে অভিজ্ঞ কাকা ধরে রেখেছেন তার স্থান। জায়গা হারিয়েছেন সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা ও রবার্তো ফিরমোনে।

বাজে পারফর্ম্যান্সের কারণে ছিটকে পড়েছেন ফিলিপে কৌতিনিয়ো।

১২ নভেম্বর বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার ও ১৭ নভেম্বর সালভাদরে পেরুর বিপক্ষে লড়বে ৫ বারের বিশ্বকাপ চ্যম্পিয়নরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.