Sylhet Today 24 PRINT

ইউক্রেনকে হারিয়ে নেশনস লিগে জার্মানির প্রথম জয়

স্পোর্টস ডেস্ক |  ১১ অক্টোবর, ২০২০

উয়েফা নেশন্স লিগের সপ্তম ম্যাচে ইউক্রেনকে ২-১ গোলে হারিয়ে এই প্রথম জয়ের স্বাদ পেল জার্মানি।

মাথিয়াস গিন্টারের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন লেয়ন গোরেটস্কা। তবে শেষ দিকে ইউক্রেনের একমাত্র গোলটি করেন রুসলান মালিনভস্কি।

প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ২০তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। ডান দিক থেকে আন্টোনিও রুডিগারের পাস গোলমুখে পেয়ে নিচু শটে গোল করেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের ডিফেন্ডার গিন্টার। 

বিজ্ঞাপন

প্রথমার্ধে প্রায় ৭৫ শতাংশ বলই দখলে রেখেছিল খেলেছিল জার্মানি। মাত্র চার মিনিটের মধ্যে আরও দুটি ভালো সুযোগ পায়। তবে গোলরক্ষকের বাধা পেরুতে পারেনি তারা।  

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ইউক্রেনের গোলরক্ষক দিনামো কিয়েভের ভুলেই ব্যবধান দ্বিগুণ হয়। ৭৬তম মিনিটে মালিনভস্কির সফল স্পট কিকে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরে ইউক্রেন।

এর আগে ইউক্রেনের শুরুর আক্রমণের ঝাপটা সামলে ম্যাচের পঞ্চম মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিলেন স্বাগতিক ফরোয়ার্ড সের্গে জিনাব্রি কিন্তু বার বারই বল জালে জড়াতে ব্যর্থ হন তারা ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.