সুনামগঞ্জ প্রতিনিধি | ২৪ অক্টোবর, ২০১৫
দুই বছর বন্ধ থাকার পর রোববার থেকে সুনামগঞ্জে শুরু হচ্ছে হ্যান্ডবল লীগ। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই হ্যান্ডবল লীগ স্পন্সর করেছেন সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সজীব রঞ্জন দাশ।
জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নানু মিয়া, সদস্য পারভেজ আহমদ চৌধুরী, সদস্য দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, হোসেন আহমদ রাসেল, রেজওয়ানুল হক রাজা, সেজুল আহমেদ প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্টরা জানান, ‘স্বপ্নীল হ্যান্ডবল লীগ-২০১৫’ সাতটি টিম অংশগ্রহণ করবে। ২৫ অক্টেবর থেকে জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শুরু হবে। সুপার লীগের খেলা ফ্লাড লাইটের আলোয় চলবে বলে বক্তারা জানান।