Sylhet Today 24 PRINT

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ রোনালদো

স্পোর্টস ডেস্ক |  ২২ অক্টোবর, ২০২০

পুরনো ছবি

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর করোনাভাইরাসের দ্বিতীয় টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে। এরফলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনার বিপক্ষে খেলা হচ্ছে না এই জুভেন্টাস তারকার।

করোনার কারণে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ডায়নামো কিয়েভের বিপক্ষে জুভেন্টাসের প্রথম ম্যাচে খেলতে পারেননি রোনালদো। তাকে ছাড়াই ম্যাচটিতে ২-০ গোলের জয় পেয়েছে ইতালি লিগের চ্যাম্পিয়নরা।

‘জি’ গ্রুপে আগামী বুধবার নিজেদের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। কোভিড-১৯ রিপোর্ট আবার পজিটিভ আসায় ওই ম্যাচেও খেলতে পারবেন না দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

উয়েফার নিয়মানুযায়ী, কোনো ইউরোপিয়ান ম্যাচে খেলতে হলে ম্যাচটির এক সপ্তাহ আগে খেলোয়াড়ের করোনার লক্ষণ সংক্রান্ত কোনো অসুস্থতা না থাকার প্রমাণ দিতে হবে।

গত রোববার ইউরোপিয়ান নেশন্স লিগে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ম্যাচ শেষে পর্তুগালের সব খেলোয়াড়ের কোভিড-১৯ টেস্ট করা হলে রোনালদোর রিপোর্ট পজিটিভ আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.