Sylhet Today 24 PRINT

সিলেটে প্রীতি ম্যাচে ক্রীড়া লেখক সমিতির জয়

স্পোর্টস ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২০

প্রীতি এক ম্যাচে জয় পেয়েছে ক্রীড়ালেখক সমিতি সিলেট শাখা।

মঙ্গলবার (৩ নভেম্বর) এমসি কলেজ মাঠে ফ্রেন্ডস ইউনাইটেড বারুতখানার বিপক্ষে ২৪ রানে জয় পায় ক্রীড়া লেখক সমিতি।

টস জিতে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেটের অধিনায়ক আহবাব মোস্তফা খান প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করে ক্রীড়া লেখক সমিতি নির্ধারিত ১২ ওভারে ১৫৫ রান সংগ্রহ করে ৩ উইকেট হারিয়ে। ক্রীড়ালেখক সমিতি সিলেটের ওপেনার মারুফ আহমেদ ও মনজুর আহমেদ দুর্দান্ত শুরু এনে দেন। মাত্র ছয় ওভারে দুজনে মিলে যোগ করেন ৬০ রান। ব্যক্তিগত ২৯ রানে আউট হন মনজুর, তিন চার এবং এক ছয়ে এই রান করেন তিনি।

আরেক ওপেনার মারুফ ব্যাট থেকে আসে অপরাজিত ৭৩ রান। নয় ছক্কা এবং আট চারে এই ইনিংস সাজান মারুফ। এছাড়াও ক্রীড়া লেখক সমিতির অধিনায়কের ব্যাট থেকে আসে ১৬ রান।

ফ্রেন্ডস ইউনাইটেডের বোলার আফজাল আহমেদ এবং নাদিম নেন ১টি করে উইকেট। ১৫৬ রান লক্ষ্য তাড়া করতে নেমে ফ্রেন্ডস ইউনাইটেড নির্ধারিত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩১ রান করতে সক্ষম হয়। ফ্রেন্ডস ইউনাইটেডের ওপেনার সাগর ব্যাট থেকে আসে ৪৯ রান। এক চার এবং সাত ছক্কায় ইনিংসটি সাজান ফ্রেন্ডস ইউনাইটেডের এই ব্যাটসম্যান। ক্রীড়া লেখক সমিতির হয়ে মনজুর আহমেদ মূল্যবান দুটি উইকেট লাভ করেন।

ম্যাচ শেষে ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির সৌজন্যে ম্যান অব দ্যা এবং বিজয়ী দলকে পুরুষ্কার প্রদান করা হয়। ম্যাচ আয়োজনে সার্বিক সহযোগীতার জন্য বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেটের পক্ষ থেকে ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমিকে একটি সম্মান স্বারক প্রদান করা হয়।

অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের মারুফ আহমেদ। ফ্রেন্ডস ইউনাইটেডকে নেতৃত্ব দেন শওকত আহমেদ চৌধুরী।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট ১৫৫/৩
ওভারঃ ১২। মারুফ আহমেদ ৭৩ অপরাজিত
ফ্রেন্ডস ইউনাইটেড ১৩১/২। ওভারঃ ১২
সাগর ৪৯

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.